NSP-WB Scholarship: ঐক্যশ্রী স্কলারশিপে পান 15000 টাকা পর্যন্ত সুবিধা..

Aikyashree Scholarship 2026-27

Aikyashree Scholarship 2026-27

New Name

NSP-WB Scholarship 2026-27

পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর! রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সংখ্যালঘু স্কলারশিপ ‘ ঐক্যশ্রী ‍স্কলারশি- Aikyashree Scholarship’ বা NSP-WB Scholarship, স্কলারশিপ সম্পর্কে  অফিসিয়ালভাবে নাম পরিবর্তন ও পরিকাঠামোয় বড় ধরনের বদল আনা হয়েছে। রাজ্য সরকারের সামপ্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ঐক্যশ্রী স্কলারশিপের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল পশ্চিমবঙ্গ (NSP-WB Scholarship).

NSP-WB Scholarship : Aikyashree Scholarship Last Date

NSP-WB Scholarship or Aikyashree Scholarship Application Start Date :- 01-08-2026.

NSP-WB স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন শুরুর তারিখ :- 01-08-2026.

NSP-WB Scholarship or Aikyashree Scholarship Application Last Date :- 15-02-2027.

NSP-WB স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন শেষ তারিখ :- 15-02-2027.

ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল : NSP-WB Scholarship

ঐক্যশ্রী স্কলারশিপের নাম বদল করে NSP-WB Scholarship চালু করা হল এবং ছাত্রছাত্রীদের বিভ্রান্তি এরাতে স্পষ্ট করে দেওয়া হল যে, স্কুল স্তর পর্যন্ত এই স্কলারমিপের রুপরেখা আগের মতোই থাকছে। আরেকদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে গোটা প্রক্রিয়াটিকে একটা সুসংহত ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হবে।

প্রাথমিক ও মাধ্যমিক লেভেলে কত টাকা পাবে ও কি কত মার্কস লাগবে?

প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের শুধুমাত্র নাম বদল হচ্ছে। স্কুল স্তর পর্যন্ত  এটি ঐক্যশ্রী স্কলারশিপ এর পরিবর্তে NSP-WB Scholarship  নামে পরিচিত হবে এবং এর সুবিধা আগের নিয়মেই পেতে থাকবে।

  1. নবম (IX) ও দশম (X) শ্রেণির রানিং ছাত্র-ছাত্রী।
  2. বছরে সর্বোচ্চ 10700 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে।
  3. ভর্তি ফি, টিউশন ফি, এবং রক্ষনাবেক্ষণ ভাতা মিলিয়ে।
  4. সর্বশেষ পরীক্ষায় কমপক্ষে 50% মার্কস থাকতে হবে।
  5. পরিবারের আয় বছরে এক লক্ষের মধ্যে থাকতে হবে।