PM Surya Ghar Muft Bijli Yojana: প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা হল ভারত সরকারের একটি বিশেষ যুগান্তকারী সামাজিক ও পরিবেশবান্ধব প্রকল্প, যার মূল উদ্দেশ্য হল দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার গুলোকে বিনামুল্যে বা সামান্য খরচে বিদ্যুত প্রদান করা। এই প্রকল্পের উদ্যোগ নেওয়ার বিশেষ কারণ হল কৃত্রিমশক্তির খরচ কমিয়ে সৌরশক্তি খরচ বৃদ্ধি করা। পিএম সূর্য ঘর প্রকল্পটি ২০২৪ সালের ফেব্রূয়ারী মাসে চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের ১কোটি পরিবারকে প্রত্যেক মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামুল্যে বিদ্যুত দেওয়াই সরকারের প্রধান লক্ষ। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর পর সোজাসুজি আপনার ব্যাংকে সর্বোচ্চ ৭৮০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। এর ফলে সাধারণ পরিবারের বিদ্যুতের মাসিক খরচ কমে শুন্যে (০) নেমে আসবে এবং অতিক্তি উৎপাদিত বিদ্যুত স্থানীয় বিদ্যুত বন্টন সংস্থারে কাছে বিক্রি করে অতিরিক্ত আয়ের সুযোগ হবে। বিস্তারিত দেখুন নিচে দেওয়া তথ্যে..
PM Surya Ghar: Muft Bijli Yojana
PM Surya Ghar online apply
SARKARIJOBEXAM.COM
সরকার দিচ্ছে সর্বোচ্চ ৭৮০০০ টাকা পর্যন্ত ভর্তুকি!
PM Surya Ghar: ভর্তুকির হিসাব, আনুমানিক ছাদের জায়গা ও সাশ্রয়ের পরিমান
| উপভোক্তার মাসিক ব্যবহার (ইউনিট) | সোলার প্যানেল | খরচ | সরকারি ভর্তুকি | ছাদের জায়গা লাগবে (স্কুয়ার ফিট) | মাসিক বিলের খরচ বাচবে |
|---|---|---|---|---|---|
| <200 | 1-2 কিলোওয়াট | ₹70,000-1,40,000 | ₹30,000-60,000 | 60-120 | ₹700-1400 |
| 200-300 | 2-3 কিলোওয়াট | ₹1,40,000-2,10,000 | ₹60,000-78,000 | 120-180 | ₹1400-2000 |
| >300 | 3-2 কিলোওয়াট এর অধিক | ₹2,10,000- এর অধিক | ₹78,000 | 180-র অধিক | ₹2000 এর অধিক |