Annapurna Yojana September Payment update: সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার ₹৩,০০০ কবে অ্যাকাউন্টে ঢুকবে ? এই নিয়ে নানা ধরনের প্রশ্ন যাগছে মহিলাদের মধ্যে এবং কারা পাবেন এই নিয়েও চিন্তিত তারা, কার আবেদন এখনও যাচাইয়ের মধ্যে, ১৭ লক্ষ আবেদন কেন বাতিল বা আটকে রয়েছে এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে—এই প্রতিবেদনে থাকছে তারিখ ধরে সমস্ত আপডেট। সেপ্টেম্বরজুড়ে নতুন তথ্য সামনে এলেই এই প্রতিবেদনটি আপডেট করা হবে।
সেপ্টেম্বরের কিস্তি নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন—ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠিক কবে ঢুকবে? প্রশাসনিক পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বর থেকে অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর কথা। সাম্প্রতিক আপডেটে জানানো হয়েছে, সেপ্টেম্বরের ₹৩,০০০ ১৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
Annapurna YojanaSeptember Payment update
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে?
SARKARIJOBEXAM.COM
এই মাসের কিস্তি নিয়ে সবচেয়ে বড় আপডেট
সেপ্টেম্বরের শুরুতেই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বর্তমানে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই কিস্তির আওতায় রয়েছেন বলে সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে। যোগ্য সুবিধাভোগীদের টাকা সরাসরি DBT-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
এর আগে অগস্টে যাচাই করা আবেদনগুলির মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার জন্য ₹৩,০০০ করে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রায় ১৭ লক্ষ আবেদন সেই পর্যায়ে আটকে যায় বা বাতিল হয়।
সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ তারিখ:
- দ্বিতীয় সপ্তাহ: ₹৩,০০০ পাঠানোর প্রক্রিয়া
- ১৫ সেপ্টেম্বরের মধ্যে: সেপ্টেম্বরের কিস্তি পাঠানোর লক্ষ্য
- ৩০ সেপ্টেম্বর: বাকি আবেদনগুলির যাচাই-প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়সীমা
১৭ লক্ষ আবেদন বাতিল কেন?
অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের সময় প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল বা আটকে দেওয়া হয়েছে। প্রাথমিক যাচাইয়ে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের গরমিল অন্যতম বড় সমস্যা হিসেবে সামনে এসেছে। প্রায় ১০ লক্ষ আবেদনকারীর ক্ষেত্রে আধার-ব্যাঙ্ক সংযোগ সংক্রান্ত সমস্যা থাকার কথা রিপোর্টে উঠে এসেছে। এর ফলে একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে—যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা কি আর অন্নপূর্ণা যোজনার ₹৩,০০০ পাবেন না? বিষয়টি এতটা সরল নয়। বাতিল বা সমস্যাযুক্ত আবেদনের ক্ষেত্রে পরবর্তী সময়ে দাবি, আপত্তি বা সংশোধনের সুযোগ রাখার কথা জানানো হয়েছে।
Annapurna Yojana September Payment update
অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ তারিখ হয়ে উঠেছে। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া আবেদনগুলির নথি যাচাই এখনও চলছিল এবং এই যাচাই-প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা। অর্থাৎ, অগস্টে টাকা না পাওয়া মানেই যে আবেদন বাতিল—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। বিশেষ করে যাঁদের আবেদন এখনও ‘Under Process’, তাঁদের ক্ষেত্রে যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
‘Under Process’ দেখাচ্ছে? এখনই নতুন আবেদন করবেন না
অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে যদি ‘Under Process’ দেখা যায়, তাহলে প্রথমেই নতুন করে আবেদন করার চেষ্টা না করে পুরনো আবেদনের তথ্য যাচাই করুন। এর অর্থ সাধারণত আবেদনটি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আগের আবেদনের যাচাই শেষ হওয়ার আগে নতুন করে আবেদন করলে বিভ্রান্তি তৈরি হতে পারে।
যদি আপনার অন্নপূর্ণা Rejected’ দেখায় তাহলে কী করবেন?
স্ট্যাটাসে ‘Rejected’ দেখালে প্রথম কাজ হল বাতিলের কারণ খুঁজে বের করা। বিশেষ করে আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য তথ্যের গরমিল থাকলে সংশ্লিষ্ট তথ্য ঠিক করতে হতে পারে। বাতিল আবেদনকারীদের জন্য পরবর্তী সময়ে Claim and Objection বা সংশোধনের সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। তাই ‘Rejected’ দেখলেই ধরে নেওয়ার কারণ নেই যে আর কখনও ₹৩,০০০ পাওয়া যাবে না। তবে কোনও আবেদন বাতিল হওয়ার নির্দিষ্ট কারণ না জেনে নতুন করে ফর্ম জমা দেওয়া উচিত নয়। আগে status এবং সংশ্লিষ্ট নথি পরীক্ষা করা জরুরি।
৭-১৫ সেপ্টেম্বর: টাকা ঢোকার গুরুত্বপূর্ণ সময়
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যোগ্য সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ₹৩,০০০ জমা পড়ার কথা। তবে ব্যাঙ্ক, DBT বা তথ্য যাচাইয়ের কারণে কারও ক্ষেত্রে টাকা পৌঁছতে দেরি হতে পারে। এই সময়ে প্রথমেই ব্যাঙ্ক SMS, passbook/statement এবং DBT status পরীক্ষা করুন।
অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য কারা?
পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় ২৫ থেকে ৬০ বছর বয়সি রাজ্যের মহিলা বাসিন্দারা নির্দিষ্ট শর্তসাপেক্ষে মাসে ₹৩,০০০ আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। স্থায়ী সরকারি চাকরি/নিয়মিত সরকারি পেনশন পাওয়া এবং আয়করদাতা হওয়া ব্যক্তিরা এই সুবিধার আওতায় পড়েন না। সরকারি নথি অনুযায়ী, এই অর্থ সরাসরি DBT-এর মাধ্যমে সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা রয়েছে।
Annapurna Yojana September Payment update | |
| Annapurna Apply Link | Click Here |
| Official Website | Click Here |
| Nofitication Download | Click Here |
| Homepage | Click Here |