Annapurna Yojana অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পাবে ?: অন্নপূর্ণা যোজনার আগাস্ট মাসের বা তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা দেওয়ার সময়সীমা আরও কয়েকদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত নির্বাচিত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অনেক মহিলার আবেদনপত্র বাতিল করা হযেছিল সেই আবেদন গুলি আবার যাচাই করার কাজ চালু হয়েছে এবং ইতিমধ্যেই অনেক আবেদনপত্র যাচাইকরণ সফল হয়েছে এবং তাদের টাকা পাঠানো হয়েছে এবং এই কাজ এখনও অব্যহত আছে বলে জানা যাচ্ছে।
Annapurna Yojana অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পাবে ?
অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার সময় বাড়ানো হল
sarkarijobexamcom
অন্নপূর্ণা যোজনার টাকা কবে দিবে?
0Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার অধীনে ৩,০০০ টাকার তৃতীয় মাসিক কিস্তি দেওয়ার সময়সীমা আরও বেশ কয়েকদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত নির্বাচিত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই বাকি সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা সরাসরি ডিবিটি লিংক এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১ কোটি ৪৫ লক্ষ নির্বাচিত উপভোক্তার মধ্যে ১ কোটি ৩৭ লক্ষের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়ে গিয়েছে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য জমা পড়া ১ কোটি ৮০ লক্ষ আবেদনের মধ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৬২ লক্ষ আবেদনপত্র যাচাইকরণ করা হয়েছে বলে দাবি।
সিনিয়র এক সরকারি আধিকারিক জানিয়েছেন, আবেদন যাচাইয়ের কাজ এখনও চলছে এবং একইসঙ্গে টাকা পাঠানোর প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই যাচাই সম্পন্ন করে প্রায় মোট ১.৫ কোটি অনুমোদিত উপভোক্তার অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির টাকা জমা পড়বে বলে আশা করা হচ্ছে।র্
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ক্লেম বা অভিযোগ কিভাবে করব?
এদিকে এখন পর্যন্ত যাদের আবেদনপত্র আপাতত আটকে রাখা হয়েছে কিংবা যাঁদের উপভোক্তার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁরা তাদের নিজেদের দাবি ও আপত্তি জানাতে পারবেন একটি ক্লেম এর মাধ্যমে। এর জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
1. এর জন্য আপনাকে অন্নপূর্ণার অফিসিয়াল পোর্টাল Annapurna Portal Link এই লিংক এ যেতে হবে।
2. আপনি যেই মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে লগিন করবেন।
3. তারপর “Objection & Claim” এ ক্লিক করবেন তারপর “Claim by Applicant” এ ক্লিক করবেন।
4. তারপর একটু নিচে এসে অন্নপূর্ণা গ্রহীতার নাম এর ঘরে টিক করবেন, এবং “Wrongly marked as ineligible/application rejected” এই ঘরে টিক করবেন।
5. এবার Remarks এর ঘরে আপনার মতামত লিখেন ও অন্নপূর্ণা গ্রহীতার একটা ডকুমেন্ট যোগ করে Submit করেন।
বৃগস্পতিবার এই পোর্টাল চালু হওয়ার পর থেকেই বিপুল সংখ্যক দাবি ও আপত্তি জমা পড়েছে। শুক্রবার পর্যন্ত ২.৫ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বলে রাজ্যের খবর।
-যাদের আবেদনপত্র রিজেক্ট হয়েছে তারা কি টাকা পাভে? –
অন্নপূর্ণা যোজনার সহায়তার অপেক্ষায় থাকা মহিলাদের জন্য বড় স্বস্তির খবর। সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৩,০০০ টাকার তৃতীয় কিস্তি দেওয়ার কথা ঘোষণার পর, যোগ্যতা থাকা সত্ত্বেও যাঁরা এতদিন আর্থিক সহায়তা পাননি, তাঁদের আবেদনপত্রগুলি এখন ধাপে ধাপে অনুমোদন পেতে শুরু করেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, যাদের আবেদন মঞ্জুর হচ্ছে তারা দ্রুত পর্যায়ক্রমে এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন।
গত ১৭ আগস্ট থেকে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকার এই কিস্তি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে প্রথম দিকে বহু আবেদনকারীর স্ট্যাটাসে ‘রিজেক্টেড’ (বাতিল) অথবা ‘ফার্দার ভেরিফিকেশন’ (পুনর্বিবেচনাধীন) দেখাচ্ছিল, যার ফলে সুবিধা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়।
পরিস্থিতি এখন ইতিবাচক দিকে মোড় নিয়েছে। বেশ কিছু আবেদনকারী জানিয়েছেন, পূর্বে বাতিল দেখানো তাঁদের আবেদনপত্রগুলি নতুন করে যাচাইয়ের পর এখন ‘অ্যাপ্রুভড’ (অনুমোদিত) দেখাচ্ছে। আবেদনপত্র অনুমোদনের এই কাজ গতি পাওয়ায় যোগ্য উপভোক্তারা আশাবাদী যে খুব শীঘ্রই ৩,০০০ টাকার এই সহায়তা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।
Important Link | |
| Annapurna Apply Link | Click Here |
| Official Website | Click Here |
| Nofitication Download | Click Here |
| Homepage | Click Here |